রিফান্ড ও সময় পরিবর্তন নীতি
অনলাইন কনসালটেশন ফি ৳৩০০, কনসালটেশনের আগে বিকাশে পরিশোধ করতে হয়।
সময় পরিবর্তন
আপনার সময়ের অন্তত ৩ ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে জানালে বিনামূল্যে সময় বদলানো যায়। আমরা পরবর্তী খালি সময় দেব।
রিফান্ড
পেমেন্টের ২ দিনের মধ্যে আমরা সময় নিশ্চিত করতে না পারলে পুরো ফি আপনার পেমেন্ট করা বিকাশ নম্বরে ফেরত দেওয়া হয়। সময়ের অন্তত ৩ ঘণ্টা আগে বাতিল করলে পুরো ফি ফেরত। না জানিয়ে কনসালটেশনে না এলে ফি ফেরত দেওয়া হয় না।
ঔষধ
কনসালটেশনের পর ঔষধ আপনার কাছে পাঠানো হয় এবং একবার পাঠানোর পর ফেরত নেওয়া যায় না। পার্সেল ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে ২৪ ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, আমরা বদলে দেব।
প্রশ্ন
হোয়াটসঅ্যাপে ০১৬২৩-৮২৯৮৬৫ নম্বরে মেসেজ দিন অথবা [email protected] ঠিকানায় ইমেইল করুন।