সেবার শর্তাবলী
আইজেড হোমিওতে অনলাইন কনসালটেশন বুক করলে আপনি নিচের বিষয়গুলোতে সম্মত হচ্ছেন।
কনসালটেশন কী
অনলাইন কনসালটেশন হলো আইজেড হোমিওর প্রতিষ্ঠাতা ও চিকিৎসক ডাঃ ইসমাইল জাকারিয়ার সাথে হোয়াটসঅ্যাপ ভিডিওতে হোমিওপ্যাথি কনসালটেশন। এটি জরুরি সেবা নয়। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বেশি রক্তক্ষরণ, শিশুর খুব বেশি জ্বর বা হঠাৎ গুরুতর অসুস্থতায় হাসপাতালে যান।
আপনার অন্য ঔষধ
অন্য ডাক্তারের দেওয়া ঔষধ চালিয়ে যান। সেই ডাক্তারের পরামর্শ ছাড়া তা বন্ধ বা পরিবর্তন করবেন না। আপনি যা যা খান সব আমাদের জানান।
পেমেন্ট
কনসালটেশন ফি ৳৩০০, কনসালটেশনের আগে বিকাশে পরিশোধ করতে হয়। ঔষধের দাম কনসালটেশনের পর আলাদাভাবে ধরা হয় এবং পাঠানোর আগে জানানো হয়। ডেলিভারি চার্জ পার্সেলের সাথে যোগ হয়।
ফলো-আপ কনসালটেশন
কনসালটেশনের ২ সপ্তাহের মধ্যে একই চিকিৎসা নিয়ে ফলো-আপ ফ্রি: রিপোর্ট দেখানো, বা চলমান প্রেসক্রিপশন নিয়ে কোনো সমস্যা। ২ সপ্তাহ পর ফলো-আপে কনসালটেশন ফি লাগে। নতুন কোনো অসুখ বা ভিন্ন সমস্যা হলে সেটি নতুন কনসালটেশন এবং ২ সপ্তাহের মধ্যে হলেও ফি লাগে।
আপনার দেওয়া তথ্য
চিকিৎসা আপনার দেওয়া তথ্যের উপর নির্ভর করে। অনুগ্রহ করে আপনার স্বাস্থ্য সম্পর্কে সঠিক ও পূর্ণ তথ্য দিন।
যোগাযোগ
আইজেড হোমিও, পশ্চিম শহীদ নগর, অক্সিজেন, চট্টগ্রাম, বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ ০১৬২৩-৮২৯৮৬৫। ইমেইল [email protected]।